ব্লগ থিম পরিবর্তন করুন

theme_list

আমার ব্লগের সাইডবারে একটি ড্রপডাউনলিষ্ট পাওয়া যাবে।  সেখানে ক্লিক করার মাধ্যমে ভিজিটর অনায়াসে থীম পরিবর্তন করতে পারবে। বর্তমানে দু’টি থিমকে সেখানে দেখা যাচ্ছে। যেটি সিলেক্ট হয়ে আছে সেটির পরিবর্তে অন্যটিতে ক্লিক করুন। এবং অপেক্ষা করুন…

plugin

এ কাজটি করার জন্য আমি একটি প্লাগইন এর সহায়তা নিয়েছি। প্লাগইনটির নাম WP CHOOSE YOUR THEME।  এটি সম্পর্কে আরো জানতে হলে এখানে ক্লিক করুন।  আমি প্লাগইনটি ডাউনলোড করতে পারতাম। তা করিনি। সরাসরি ইন্সটল করেছি।

প্রথমে আমার ব্লগে লগইন করেছি। এডমিন প্যানেল থেকে প্লাগইনস মেনুতে ক্লিক করলাম। সকল প্লাগইন যেগুলো ইন্সটল করা হয়েছে সেগুলি দেখতে পেলাম। Add New মেনুতে ক্লিক করলাম। এখান থেকে সার্চ করে যেকোন প্লাগইন খুজে সরাসরি ইন্সটল করা যায়।

plugins_menu

সার্চ বক্সে প্লাগইনটির নাম দিয়ে সার্চ করলাম।

plugins_search

বেশ কয়েকটি প্লাগইনের সাথে আমার কাঙ্খিত প্লাগইনসটি চলে আসলো।

plugins_search_result


ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে নিলাম। এখন সেটিকে একটিভ করে নিতে হবে।

plugins_installed

settings

একটিভেট করার পর Appearance মেনু থেকে WP Choose Your Theme বাটনে ক্লিক করে এর সেটিং এ যেতে হবে।

make_hidden

সেখানে আমার সাইটে ইন্সটল হ্ওয়া থিমগুলির একটি তালিকা পাওয়া যাবে। এখান থেকে আমি থিম সিলেক্ট করে দিলাম যেগুলি ভিজিটরের কাছে প্রদর্শন হবে না। শুধুমাত্র দু’টি থিম আনচেকড অবস্থায় থাকলো।  সব কাজের পরই আপডেট বা সেভ করে নিতে হবে।

কাজ প্রায় শেষ। এখন  এই কোডটি সাইডবারে পেষ্ট করলেই কাজ শেষ। এই কোডের মাধ্যমে সাইডবারে একটি ড্রপডাউন লিষ্ট তৈরি হবে।

<?php wp_chooseyourtheme("mode=menu"); ?>

code_paste

দুইটি থিমের সাইডবার ফাইল  (sidebar.php) ওপেন করলাম এবং জায়গামতো কোডটি পেষ্ট করে সেভ করলাম।  :)

About the Author